মালদা

কালী পূজার শোভাযাত্রায় শুধু হিন্দু নয় পা মেলালেন বোরখা পরা মুসলিম মহিলা থেকে শুরু করে অন্যান্যরাও

মালদার জালতলীতে শ্রী শ্রী মা দক্ষিণা কালি পূজার আগে মায়ের আগমনকে ঘিরে দেখা গেল মানুষের মধ্যে এক ভাবনার। আজ মা দক্ষিণা কালি পূজা নিয়ে মালদা পুড়াটুলি জামতলির ইয়ংমেন সোসাইটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা করা হয়। যা শহরের ফোয়ারা মোড় থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে নেতাজি শহীদ বেদিতে পুষ্প অর্পণের মাধ্যমে শেষ করা হয়। আজ এই শোভাযাত্রার বিশেষ দিক ছিল একই শোভাযাত্রাতে সমস্ত ধর্মের জাতির মহিলারা অংশ নেয়। মা কালির এই শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন হিন্দু মহিলা থেকে শুরু করে বোরখা পরা মুসলিম মহিলারা। এছাড়াও শোভাযাত্রাতে অংশ নিয়ে ছিলেন জৈন, খ্রিস্টান, শিখ সমস্ত সম্প্রদায়ের মহিলারা। এছাড়াও করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।